বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

একের পর এক বিক্ষোভকারীকে ধরে মৃত্যুদণ্ড দিচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিচার বিভাগ মঙ্গলবার দ্বিতীয় বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভের কারণে দুদিন আগেই প্রথম মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন দেশটির আদালত।

বিচার বিভাগের ওয়েবসাইট মিজান জানিয়েছে, ‘ধারালো অস্ত্র ব্যবহার করে মানুষকে আতঙ্কিত করা, একজন নাগরিকের মোটরসাইকেলে আগুন লাগানো এবং একজনকে ছুরি দিয়ে আক্রমণ ও আহত করার’ জন্য আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়টি প্রাথমিক এবং আপিল করা যাবে বলেও জানানো হয়েছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি ইরানজুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পর রবিবার বিচার বিভাগ একজন বিক্ষোভকারীর বিরুদ্ধে প্রথম মৃত্যুদণ্ডের রায় দেন। এ ছাড়া পাঁচজনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর থেকে বিক্ষোভে ইরান কেঁপে উঠেছে। বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং শাসন পরিবর্তনের আহ্বান জানিয়েছে।

মানবাধিকারগোষ্ঠীগুলোর দাবি অনুসারে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে এবং কয়েক হাজারকে আটক করা হয়েছে। সূত্র : আল অ্যারাবিয়া

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit