শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন থেকে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। আগামীকাল থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা ঘরে বসেই তা করতে পারবেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর বিআরটিএ ভবনে জাতীয় সদক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।  

মন্ত্রী বলেন, আবেদনকারীকে শুধুমাত্র একবার পরীক্ষার জন্য বিআরটিএর কার্যালয়ে আসতে হবে।

বিশ্ব ব্যাংকের সঙ্গে ৪ হাজার ৮০ কোটি টাকার একটি লোনের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সড়কে নিরাপত্তার বিষয়ে আমরা একটি প্রকল্প দেখছি বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়। এই প্রকল্পের ডিডিপিও প্রস্তুত। শিগগিরই একনেক সভায় যাবে। একনেকে আসলে তারপর আমরা ইমপ্লিমেন্টে যাব। কারণ, সড়ক নিরাপত্তা আমাদের খুবই প্রয়োজন।

সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সংসদ সদস্য ও পরিবহন নেতা শাজাহান খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit