শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

‘বিশ্বকাপ জিতবে ব্রাজিল, দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে আর্জেন্টিনা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী কাতার বিশ্বকাপ নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। কে জিতবে আগামী ফুটবল বিশ্বকাপ— এ নিয়ে মাতামাতির শেষ নেই। একেকজন একেক রকম মত দিচ্ছেন। কেউ বলছেন ব্রাজিল জিতবে। কেউ বাজির ঘোড়া হিসেবে মানছেন আর্জেন্টিনাকে। 

তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। তিনি জানান, ‘আমি আশা করব অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করবে। কারণ প্রত্যেকেই চায় তার দেশ ভালো করুক।’আর্জেন্টিনাকে হারাতে হলে কী করতে হবে, সে টোটকাটাও জানিয়ে দিলেন দলকে। বললেন, ‘আমরা যদি মেসিকে আটকে দিতে পারি, তা হলে আমরা আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব।’

অস্ট্রেলিয়ার ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন টমি ক্যাহিল। তিনি জানালেন, আফ্রিকান দলগুলোও এবার ছেড়ে কথা বলেব না। যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকাবেন, তখন দেখবেন, সেখানে বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়ে যাচ্ছে।

তার ভবিষ্যদ্বাণী, সৌদি আরব আর কাতার খেলবে শেষ ষোলোয়। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দেবে। তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডে খেলেছি, কিন্তু আমি এখন কাতারে থাকছি আর অ্যাস্পায়ার অ্যাকাডেমিতে কাজ করছি। আগামী ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনালে খেলবে ব্রাজিল আর বেলজিয়াম বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। 

ক্যাহিল বলেন, ‘আমি বেলজিয়ামের ভক্ত। তাদের স্কোয়াড আর ম্যানেজমেন্ট যেমন, তার দুটিই খুবিই ভালো হয়েছে। তবে যখন আপনি ব্রাজিলের বিপক্ষে খেলেবেন, তখন দেখবেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতারও সম্ভাবনা তাদেরই বেশি।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit