বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

দৌলতপুরে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২১৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যান চুরির অপবাদ সইতে না পেরে নয়ন (২০) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছে। সোমবার সকাল ৮টার দিকে নিজ ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়ন উপজেলার মথুরাপুর ইউনিয়নের মহাদেবপুর কারিগরিপাড়া গ্রামের পচু মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ভ্যান চুরির ঘটনা নিয়ে রবিবার রাতে শালিস মিমাংসায় বসে এলাকার মন্ডল মাতুব্বর সহ স্থানীয় লোকজন। এসময় ভ্যান চুরির সাথে জড়িত থাকার অভিযোগ এনে ঘটনাস্থলে নয়নকে মারপিট করে শালিস মিমাংসায় অংশ নেওয়া লোকজন।

পরে সোমবার সকালে নিজ ঘরের ভেতরে নয়নের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, কীটনাশক পানে নয়ন নামে এক যুবকের মৃত্যু হলে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit