সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

কাল থেকে নতুন সময়সূচিতে অফিস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা। স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেনপরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।

বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ আগস্ট থেকে অফিসের সেই সূচিতে পরিবর্তন আনে সরকার। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস করছেন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমানে ব্যাংক লেনদেন পরিচালিত হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। শীত আসায় গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit