শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম

উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে চমকে দিয়েছে: বিশ্ব ব্যাংক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন, বাংলাদেশ তার অসাধারণ উন্নয়নের মাধ্যমে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। তিনি একে “উন্নয়নের একটি সফল ঘটনা হিসেবে” বর্ণনা করেন।

তিনি বলেন, “বাংলাদেশ উন্নয়নের একটি সফল ক্ষেত্র এবং একটি অত্যন্ত চিত্তাকর্ষক অর্জন করেছে। বাংলাদেশ তার উন্নয়নের মাধ্যমে চমক সৃষ্টিকারী দেশগুলির মধ্যে একটি হয়ে উঠছে।”

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ বিশ্বের সঙ্গে মুক্ত ও স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে চায়।”

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit