বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোসহ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা পর্তুগালের অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে’ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা বিশ্বকাপে ইরানের পতাকা নিষিদ্ধ পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যােগে  ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক॥ দুর্নীতি ‘জিরো টলারেন্সে’ আনতে কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নওগাঁয় সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার প্রাণহানি! খবর শুনে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু ডেপুটি স্পীকারের নির্দেশে, দুর্গাপুরে পরিচ্ছন্ন অভিযান আটোয়ারীতে ভূমিসেবা মেলা শুরু

২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২৩ Time View

ডেস্কনিউজঃ অর্থনৈতিক সংকট কাটাতে আপাতত ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি এক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি এবং শস্য এবং খাদ্যসহ আমদানি পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী।

ডলারের বিনিময় হারে অস্থিরতা এবং রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়াসহ সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছ থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চেয়েছিল বাংলাদেশ। এর অংশ হিসেবে আপাতত এ সহায়তা দেবে সংস্থাটি।

রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে বৈঠক করে বিষয়টি জানিয়েছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির নতুন কান্ট্রি ডিরেক্ট আব্দোলায়ে সেক।

সকালে রাজধানীর শেরেবাংলা নগরের সচিবের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইআরডি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ১৫৫ কোটি টাকা। পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ এ ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। আগামী দুই বছরের মধ্যে বাকি ৭৫ কোটি ঋণ দিতে আশস্ত করেছে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট।

বৈঠক সূত্র জানায়, গুরুত্বপূর্ণ নয়টি পণ্য আমদানি করতে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সম্ভাব্য ৮ দশমিক ২ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হবে। এসব প্রভাব মোকাবিলায় এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাওয়া হয়। সেই সূত্র ধরে আলাদা উইন্ড খুলে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ২৫০ মিলিয়ন ডলার দেবে সংস্থাটি। এছাড়া আগে বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছিল বাংলাদেশ। এর আওতায় ২৫ কোটি ডলার দিয়েছিল সংস্থাটি। বাকি ২৫০ মিলিয়নও দেবে শিগগিরই।

কিউএনবি/বিপুল/১৩.১১.২০২২/রাত ১০.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit