বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইস্তাম্বুলে বিস্ফোরণ, হতাহত ৪২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্কনিউজঃ ইস্তাম্বুল নগরীর কেন্দ্রে একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। খবর আলজাজিরা ও বিবিসির।

স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণটি ঘটে। সূত্র জানায়, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এই বিস্ফোরণের কারণ সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত কিছু জানায়নি।

ইস্তাম্বুলের তাকসিম এলাকায় জরুরি সেবা কর্মীদের ভিড় করতে দেখা গেছে।

শহরের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেছেন, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে।

ঘটনার বিশদ বিবরণ না দিয়ে তিনি টুইটারে এক পোস্টে মানুষের ‘হত্যা এবং আহত’ হওয়ার কথা উল্লেখ করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসি সংবাদদাতা অরলা গেরিন জানাচ্ছেন, রাস্তাটিকে ঘিরে রাখা হয়েছে এবং এর চারপাশে পুলিশের উপস্থিতি ব্যাপক।

হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে।

সূত্র : বিবিসি

কিউএনবি/বিপুল/১৩.১১.২০২২/রাত ৯.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit