রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

প্রীতি ম্যাচে ১-০ গোলে ঢাকা রিপোটার্স ইউনিটিকে হারাল ‘নগদ’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং ঢাকা রিপোটার্স ইউনিটির আয়োজনে নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুরু হয়েছে। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে নগদ লিমিটেড এবং ঢাকা রিপোটার্স ইউনিটির মধ্যে আয়োজিত প্রীতিম্যাচে জয় পেয়েছে নগদ লিমিটেড। 

এর আগে আজ রোববার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট ও মারুফুল ইসলাম ঝলক ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের তুখোড় খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম, ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব উপস্থিত ছিলেন।

ম্যাচের একমাত্র গোলটি করেন নগদ-এর বিজনেস সেলস বিভাগের কী অ্যাকাউন্ট ম্যানেজার তাপস আহমেদ। গোলপোস্টে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন নগদ-এর বিটিএল ও ইভেন্টস টিমের ম্যানেজার কাজী রেজাউল ইসলাম।

প্রীতি ম্যাচের শুরুতে নগদ এবং ঢাকা রিপোটার্স ইউনিটির খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা।

উদ্বোধনী বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতি বছর এরকম চমৎকার একটি আয়োজন করে। আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দিত। এমন আয়োজনে বেশিরভাগ মিডিয়া হাউসের ভাই-বোনেরা অংশ নেন এবং সুন্দর সময় পার করেন, যা সত্যিই
অসাধারণ।’   

এ সময় বিশেষ অতিথি হিসেবে নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, প্রতিবছর আমরা ডিআরইউ-এর সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সাংবাদিক ভাই-বোনদের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সামনেও নগদ-ডিআরইউ-এর পাশে থাকবে।’

নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২-এ এবার টেলিভিশন, সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টালসহ সব মিলে ৫১টি মিডিয়া হাউস অংশ নিচ্ছে। আটটি গ্রুপে নকআউট পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।

আজকের প্রীতি ম্যাচে নগদ-এর দলে ছিলেন সাদমান হোসেন নাহিন, কাজী রেজাউল ইসলাম, আবদুল্লাহ আল ফাহিম, আকিব-উল উসলাম, শাকিক খান, তাপস আহমেদ, সাজিদ আল মামুন, লিংকন মো. লুৎফরজামান সরকার, আইএসএম জাকারিয়া ও সিয়াম আল তাহমিদ।  

ডিআরইউ-এর দলে ছিলেন তারিকুল ইসলাম মাসুম, সাদমান সাকিব, মনিরুজ্জামান উজ্জ্বল, কামাল তালুকদার, সাইফুল জুয়েল, আবদুল্লাহ শাফী, হাসনাত শাহীন, রকিবুল ইসলাম মানিক, মনির মিল্লাত, আশিক মাহমুদ এবং অতিথি খেলোয়াড় ছিলেন নজরুল ইসলাম মিঠু ও মাকসুদা লিসা। 

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit