রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন কারাগার থেকে সমর্থকদের কী বার্তা দিলেন মাদুরো ফ্রান্সে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোবে আজ রোনালদোও কী মেসির মতো হতে চান? বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বৃষ্টি উপেক্ষা করে সিন্ধুরমতি মেলায় হাজারো মানুষের ঢল, আজ সমাপনী কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

২০২৪ সালের জানুয়ারিতে সংসদ নির্বাচন: ইসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির শুরুতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার দুপুরে নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। নির্বাচন কমিশনার জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে নয়, জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে ঠিক কত তারিখে নির্বাচন হবে সেটা এখনও চূড়ান্ত করা হয়নি।

কমিশনার আনিছুর রহমান বলেন, ২০২৪ সালে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচনে একদল নয়, সব দলের রেফারি হয়ে নির্বাচন কমিশন (ইসি) কাজ করবে। এ সময় ইসি সব পক্ষকে নিয়ে ভোটের মাঠে থাকবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এর আগে ডিসেম্বরের শেষদিকে, অথবা পরের বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট করার কথা জানিয়েছিল। তবে এবার অনেকটা সুনির্দিষ্টভাবেই নির্বাচন আয়োজনের কথা জানালো সংস্থাটি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit