বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার জোর ইরান ও রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গতকাল শনিবার টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করেন রায়িসি।

এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সলাপরামর্শ বৃদ্ধি পেতে থাকলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

তিনি তেহরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মস্কোর নেয়া উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, ইউরেশীয় দেশগুলোর মধ্যে সংযোগ সড়কের উন্নয়নসহ অবকাঠামোগত বন্ধনের সম্প্রসারণ এই অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে।

এ সময় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, নর্থ-সাউথ করিডোর পণ্য পরিবহনের খরচ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে এবং ট্রানজিট রুটটি বিশ্বে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কার্যকর উপায়ে পরিণত হবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বহু ক্ষেত্র রয়েছে।

শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা তাদের ফোনালাপে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি পরিবহন ও লজিস্টিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দিয়েছেন। 

গত বুধবার রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ তেহরানে ইরানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হলো।

সূত্ররয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit