বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জীবনযাত্রায় সঙ্কট কাটাতে কর্মীদের বাড়তি বোনাস দিচ্ছেন রাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জীবনযাত্রায় সঙ্কট কাটাতে কর্মীদের ৬০০ পাউন্ড করে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। দ্য সান পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পরিচ্ছন্নতাকর্মীসহ অন্য কর্মীদের চলতি মাসের বেতনের সঙ্গে বাড়তি এই অর্থ প্রদান করা হবে।  

বিপুল পরিমাণ অর্থের একটি অংশ রাজার ব্যক্তিগত আয় থেকে আসবে। ৩০ হাজার পাউন্ডের কম উপার্জনকারী কর্মীরা ৬০০ পাউন্ড একবার পাবেন। এর বেশি উপার্জনকারী কর্মীরা বাড়তি এই অর্থ কম পরিমাণে পাবেন।

এ ব্যাপারে বাকিংহাম প্যালেস থেকে মন্তব্য করা হয়নি। বিবিসি জানতে পেরেছে, পরিচ্ছন্নতাকর্মী ছাড়াও অন্য কর্মীরা একটি করে বোনাস পাবেন। যাদের মাসিক আয় ৩০ হাজার থেকে ৪০ হাজার পাউন্ড, তারা একবার ৪০০ পাউন্ড করে বোনাস পাবেন। আর যাদের বেতন ৪০ হাজার থেকে ৪৫ হাজার পাউন্ডের মধ্যে, তারা পাবেন ৩৫০ পাউন্ডের বোনাস।

একটি সূত্রের বরাত দিয়ে দ্য সান বলেছে, যারা রাজপরিবারের জন্য কাজ করছেন, তাদের জীবনযাত্রার সঙ্কট মোকাবেলায় সহায়তা করার জন্য রাজা তার নিজের পকেট থেকে অর্থ প্রদান করছেন।
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit