বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

ফাইনালে ইংল্যান্ড-পাকিস্তানের একাদশে আছেন যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে ভারতীয় বোলারদের তুলোধোনা করতে পারলেও পাকিস্তানি বোলারদের সমীহ করছে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়কের মতে, পেস বোলার তৈরিতে পাকিস্তানের দীর্ঘ ইতিহাস রয়েছে।  বর্তমান দলের পেসাররা পাকিস্তানের সেরা বোলারদের তালিকায় থাকবে বলেও বিশ্বাস তার। তবে পাকিস্তানি বোলারদের চাপ সামলে বিশ্বকাপ জিততে চান জশ বাটলার।

সেমিফাইনালের আগে চোট পাওয়া মার্ক উড আর দাভিদ মালান ফাইনালের আগে সুস্থ হয়ে ফিরবেন, এমন একটা আশা ছিল। তবে শেষমেশ সেই আশা বাস্তব রূপ পায়নি। যে কারণে এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি ইংলিশরা। অন্যদিকে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসকে মেলবোর্নে ফেরানোর লক্ষ্যে মাঠে নামবেন বাবর আজম।

খুদে ক্রিকেটের মহাযুদ্ধে তিনি ভরসা রেখেছেন মহান স্রষ্টার ওপর।  শিরোপা নিয়ে বাড়ি ফিরতে বদ্ধপরিকর তিনি। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় থাকা পাকিস্তানকে স্রষ্টাই ফাইনালে তুলেছেন বলে বিশ্বাস বাবর আজমদের। সেই লক্ষ্যে উইনিং কম্বিনেশন ভাঙেনি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারানো একাদশ নিয়েই নামতে যাচ্ছেন বাবর আজম।

পাকিস্তান দলের একাদশ

মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ। 

ইংল্যান্ড একাদশ:

জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ
 

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit