বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

আসছে সানিয়া-শোয়েবের ‘দ্য মির্জা মালিক শো’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২১ Time View

স্পোর্টস ডেসক : বিচ্ছেদ গুজবের মধ্যেই নিজেদের নতুন শো আনার ঘোষণা দিলেন ভারত ও পাকিস্তানের দুই ক্রীড়াবিদ ও জনপ্রিয় দম্পতি সানিয়া মির্জা ও শোয়েব মালিক। শোয়ের নাম ‘দ্য মির্জা মালিক শো’। এটি শীঘ্রই পাকিস্তানি স্ট্রিমিং পরিষেবা উর্দুফ্লিক্সে প্রিমিয়ার হবে। উর্দুফ্লিক্স-এর অফিসিয়াল অ্যাকাউন্টে শো’টির খবর এবং অনুষ্ঠানের পোস্টার শেয়ার করা হয়েছে।

সেখানে লেখা হয়েছে, ‘দ্য মির্জা মালিক শো’ খুব শীঘ্রই আসছে, শুধুমাত্র উর্দুফ্লিক্সে। এরপর দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করা হয়। পোস্টটিতে সানিয়া মির্জা ও শোয়েব মালিককেও মেনশন করেছে চ্যানেলটি।

kalerkantho

এদিকে এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে অনলাইন এখন সরগরম। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে যে সানিয়া-শোয়েব বিবাহ বিচ্ছেদ করেছেন। ভক্ত অনুরাগীদের পাল্টাপাল্টি স্ট্যাটাসে অনলাইনে এখন সানিয়া-শোয়েব বিচ্ছেদ সর্বাধিক আলোচনার বিষয়। পাকিস্তানি মডেল আয়েশা ওমরের সঙ্গে শোয়েব মালিকের সম্পর্ক ছিল, এমন অভিযোগই এই দম্পতির বিচ্ছেদের মুল কারণ বলেও উল্লেখ করা হচ্ছে অনেক প্রতিবেদনে।

এদিকে পাকিস্তানি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, শোয়েব এবং সানিয়া তাদের সম্পর্ক শেষ করার জন্য আইনি বৈধতার অপেক্ষা করছেন। বেশ কিছু আইনি জটিলতা সম্পন্ন করলেই তারা বিচ্ছেদের ঘোষণা দেবেন বলেও ধারণা করা হচ্ছে। তবে জল্পনা কল্পনা যাই হোক, ভক্তরা অবশ্যই ‘দ্য মির্জা মালিক শো’ দেখবেন, এমনটাই আশা করছেন শো’টির আয়োজকরা। সম্প্রতি তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জনের কারণে শো’টি আরো বেশি জনপ্রিয়তা পাবে বলেও ধারণা করছেন ভক্ত অনুরাগীরা।  

kalerkantho

২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতের অন্যতম সেরা টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit