সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

মাদারীপুরে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২১০ Time View

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামে মৃধা বাড়ির সংলগ্ন একটি মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় হোগলপাতিয়া খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স এর (দ্বীনিয়া,হাফেজীয়া,কোরানিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং) এর নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করা হয়।মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ও হোগলপাতিয়া খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স এর সভাপতি,মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হজরত মাওলানা মোঃ ওমর ফারুক, সুপার ,তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগদি খানকায়ে নেছারীয়া কমপ্লেক্স এর উপদেষ্টা জনাব মো: মাহাবুবুর রহমান, (মাটি মাহাবুব) হোগলপাতিয়া কমপ্লেক্স মসজিদ এর সভাপতি জনাব মো: হারুন অর রশীদ মৃধা ,হজরত মাওলানা আবু তালেব মৃধা,ঝাউদি ইউনিয়নের ১নং ওয়াডের বর্তমান মেম্বার মো: বোরহান মোল্লা,বাংলাবাজার ইদগাহ এর সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী আঃ হামেদ আকন ও ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আঃ মালেক আকন, মোঃ শামচুল হক ফকির প্রমূখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য যে,হোগলপাতিয়া খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি: ছারছিনা দরবার শরীফের পীর, মুজাদ্দেদে জামান আমিরে হিজবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মো: মোহিবুল্লাহ। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠান মিলাদ ও দোয়ার মাধ্যমেদীনিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর শুভ উদ্ভোধন করেন,আলহাজ¦ মাষ্টার মৌলভী মো: আবুল বাসার মৃধা।

কিউএনবি/অনিমা/১৩.১১.২০২২/সকাল ১১.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit