বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আমি নার্ভাসের চেয়েও বেশি উত্তেজিত: বাবর আজম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার ম্যাচ জিতে ফাইনালে ওঠা পাকিস্তানকে আজ অবশ্যই আত্মবিশ্বাসের ঢেউয়ে চড়তে হবে বলে মন্তব্য করেছেন দলটির অধিনায়ক বাবর আজম। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার আসরের ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের মোকাবেলা করবে উপমহাদেশের দল পাকিস্তান।

টুর্নামেন্টের শুরুতে ভারত এবং জিম্বাবুয়ের কাছে শেষ বলে ম্যাচ হারে পাকিস্তান। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চার ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে পাকিস্তান।

ফাইনালের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘আমরা প্রথম দু’টি ম্যাচ হেরেছি, তবে খুব ভালো পারফরমেন্স করে শেষ চারটি ম্যাচে ফিরে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমি নার্ভাসের চেয়েও বেশি উত্তেজিত। এতে কোনও সন্দেহ নেই যে, চাপ আছে। এটাকে শুধুমাত্র আত্মবিশ্বাস ও বিশ্বাসের সাথে সামলানো যায় এবং ভালো ফলাফল করার জন্য এটা করা খুব প্রয়োজন।’

জস বাটলারের ইংল্যান্ডের বিপক্ষে আন্ডারডগ হলেও দলের পেস আক্রমণ বিশেষ করে পাওয়ার প্লে’র ছয় ওভারের ওপর নির্ভর করে চালকের আসনে থাকতে চান বাবর আজম। 

বাবর বলেন, ‘ইংল্যান্ড একটি শক্তিশালী দল। ফাইনালে উঠতে ভারতের বিপক্ষে ইংলিশদের ১০ উইকেটের জয় সেটাই  প্রমাণ করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কৌশল হলো- নিজেদের পরিকল্পনায় আস্থা রাখা এবং ফাইনালে জয়ের জন্য দলের শক্তি পেস আক্রমণকে ব্যবহার করা। পাওয়ার প্লেতে বেশি ব্যবহার করে সম্ভব যত বেশি উইকেট নেয়া ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ হবে।’

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হবার পরও দলে স্থান পাওয়া শাহিন শাহ আফ্রিদি সামনে থেকে পাকিস্তানের বোলিং বিভাগকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

এদিকে, শনিবার পাকিস্তান দলের সাথে দেখা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন তিনি। ওই আসরে ইংল্যান্ডকে কিভাবে হারিয়েছিল পাকিস্তান দল, সে বিষয়ে দলের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেন রমিজ।

বাবর আজম বলেন, ‘চেয়ারম্যান এসে যখন বিশ্বকাপের অভিজ্ঞতা শেয়ার করলেন, তখন আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান আমাদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং যাতে ভালো হয় সেদিকে ফোকাস করতে বলেছেন।’

ভারতের বিপক্ষে পরাজিত হওয়া পাকিস্তানের প্রথম ম্যাচে মেলবোর্নে ৯০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলো। অস্ট্রেলিয়ায় সব মাঠেই ভক্তদের সমর্থন পেয়েছে তারা।

এ বিষয়ে বাবর আজম বলেন, ‘ভক্তরা আমাদের আত্মবিশ্বাস যোগায় এবং যে কোনও মাঠেই তারা পাকিস্তান দলকে পূর্ণ সমর্থন করে, এটা দেখতে ভালো লাগে।’

কিউএনবি/অনিমা/১৩.১১.২০২২/সকাল ১১.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit