রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

নওগাঁর সাপাহারে একই রাতে দুই স্থানে চুরি সংঘটিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে একই রাতে দু’টি স্থানে চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে গত শুক্রবার দিবাগত রাতে চোরেরদল উপজেলার শিমুল ডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (মাস্টার) এর বাড়ীর ইটের প্রাচীরে সিঁদ কেটে গোয়াল ঘর হতে গাভী, বকন ও একটি এঁড়ে বাছুর সহ মোট ৩টি গরু চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা এবং পাশর্^বর্তী মদনশিং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে খনন কাজে ব্যবহৃত দু’টি এসকেভেটর (ভেকু মেশিন)এর কাঁচ ভেঙ্গে ৪টি শক্তিশালী ব্যাটারী যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে।

রফিকুল ইসলাম মাস্টার জানান যে, প্রতি দিনের ন্যায় রাতে নিজ ঘরে শুয়ে পড়ে গভীর রাতে চোরেদল তার বাড়ীর ইটের প্রাচীরে সিঁদ কেটে বাড়ীর ভিতরে প্রবেশ করে এবং তার গোয়াল ঘরে থাকা ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এছাড়া এসকেভেটরের মালিক পাবনা জেলার রনজু শেখও মহাদেবপুর উপজেলার আলমগীর জানান যে, ওই পুকুরে মাটি কেটে রাত সাড়ে ১১টার দিকে কাজ বন্ধ করে ড্রাইভার হেলপার সবাই নিজ আস্তানায় এসে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে চোরেরা তাদের মেশিনের গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দু’টি মেশিনের মধ্যে থাকা শক্তিশালী ৪টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। সকালে পুনরায় কাজ করতে গিয়ে তারা বিষয়টি জানতে পারে।

বিষয়টি তারা স্থানীয় থানায় জানাবেন কিনা তা নিয়ে ভাবছেন বলেও জানিয়েছেন। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এর সাথে কথা হলে তিনি জানান যে, এখনও থানায় কোন অভিযোগ আসেনি তবে এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit