শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনালের নিয়মে রদবদল আইসিসির, কোন নিয়মে খেলা হবে এখন?

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিয়মের কিছুটা রদবদল করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এবারের বিশ্বকাপে বৃষ্টি যেভাবে একের পর এক ম্যাচে প্রভাব ফেলেছে তাতে চিন্তায় আইসিসি। তাই ফাইনালের আগে খেলার নিয়মে কিছু বদল এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। খেলার সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ, আগে খেলা শেষ করার জন্য যতটা সময় থাকত তার থেকে বেশি সময় থাকবে ফাইনালে।

আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করার জন্য মোট ৫ ঘণ্টা ১০ মিনিট সময় থাকত। সোমবার অতিরিক্ত ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। অর্থাৎ, ৭ ঘণ্টা ১০ মিনিট সময় থাকবে খেলা শেষ করার।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ। মেলবোর্নে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। প্রায় সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রবিবার। পানিতে তলিয়ে যেতে পারে শহরের একাধিক রাস্তা। দুপুরের পর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ১৬ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার মেলবোর্নে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ফাইনাল। তার ৩০ মিনিট আগে অর্থাৎ, দুপুর দেড়টায় টস করবেন দুই অধিনায়ক বাটলার এবং বাবর। কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে টস পিছিয়ে যাবে। আর টসের পরে বৃষ্টি শুরু হলে খেলা শুরু হতে দেরি হবে। 

ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে খেলতেই হবে দু’দলকে। সাধারণত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৫ ওভার করে দু’দলকে ব্যাট করতেই হয় ফলাফলের জন্য। বিশ্বকাপের জন্য তা করা হয়েছে ১০ ওভার।

রবিবার বৃষ্টির জন্য ফাইনাল না হলে খেলা হবে সোমবার। সেমিফাইনাল এবং ফাইনালের জন্য আগেই অতিরিক্ত দিন হাতে রেখেছে আইসিসি। রবিবার যদি কিছুটাও খেলা হয়, সোমবার তারপর থেকে বাকি খেলা হবে। অর্থাৎ, নতুন করে খেলা শুরু হবে না। যেখানে থামবে, সেখান থেকেই পরের দিন খেলা শুরু হবে।

মেলবোর্নে সোমবারের আকাশেও থাকবে কালো মেঘের দাপট। অস্ট্রেলিয়ার আবহবিদরা জানিয়েছেন, ১৪ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ। ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সকাল এবং দুপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বিকালের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ বেড়ে হতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ১৯ এবং ১৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির জন্য ফাইনাল খেলা সম্ভব না হলে, আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এককভাবে চ্যাম্পিয়ন হওয়া হবে না বাবর বা বাটলারদের। ফাইনালে উঠেও দু’দলের অধরাই থেকে যাবে জয়। সূত্র: বিবিসিডেইলি মেইলমিরর অনলাইনদ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit