শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সনকে নিয়েই কাতার যাচ্ছে দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে মার্শেইয়ের বিপক্ষে বাঁ চোখে আঘাত পেয়েছিলেন সন। এরপরই তাকে নিয়ে দেখা দেয় সংশয়। চোখের আঘাতের জন্য অস্ত্রোপচার করাতে হয় তাকে। বিশ্বকাপের আগে মাঠে ফিরতে পারবেন কি না, এ নিয়ে সংশয়ে ছিলেন কোরিয়ান সমর্থকরা। তবে এ সংশয় নিয়েই দলে জায়গা করে নিলেন সন। 

দক্ষিণ কোরিয়ার কোচ দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সনের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। টটেনহ্যামের মেডিকেল বিভাগের সঙ্গেও কথা হয়েছে। তবে কোন দিন সে অনুশীলনে ফিরতে পারবে, সেই তথ্য এখনো পাচ্ছি না।’ 

তিনি আরও বলেন, ‘এখন আমাদের অপেক্ষা করতে হবে। সে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠলে এবং স্বস্তিবোধ করলে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ কাতার বিশ্বকাপে ‘এএইচ’ গ্রুপে পড়েছে দক্ষিণ কোরিয়া। তাদের গ্রুপে রয়েছে উরুগুয়ে, ঘানা এবং পর্তুগাল।
 
দক্ষিণ কোরিয়ার দল 

গোলকিপার: কিম সিয়ং–গু, জো হিয়ন–উ, সং বাম–কিউন।
ডিফেন্ডার: কিম মিন–ইয়ায়ে, কিম ইয়ং–গোন, কোন কুয়াং–ওন, চো ইউ–মিন, কিম মুন–হন, ইয়ুন জং–গু, কিম তাই–হন, কিম জিন–সু, হং চুল।
মিডফিল্ডার: জাং উ–ইয়ং, সন জুন–হো, পাইক সিয়ুং–হো, হং ইন–বিওম, লি জায়ে–সাং, কোন চাং–হুন, ইয়ং উ–ইয়ং, লি কাং–ইন, সন হিউং–মিন, হাং হি–চান, না সাং–হো, সং মিন–কু।
ফরোয়ার্ড: হাং উই–জো, চো গু–সাং। 

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit