শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ইউক্রেনে ৪০ হাজার বেসামরিক লোক নিহত: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত দুই দেশের ২ লাখ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। খবর আল-আরাবিয়ার।

এ ছাড়া ইউক্রেনে ৪০ বেসামরিক লোকও রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছে বলে তিনি দাবি করেন।

গত সেপ্টেম্বরে মস্কো দাবি করেছিল, অভিযান শুরুর পর থেকে রাশিয়া তাদের ৫ হাজার ৯৩৭ জন সেনা সদস্য হারিয়েছে।

তবে, জেনারেল মার্ক মিলির মতে, এ পর্যন্ত রাশিয়ার লক্ষাধিক সেনা যুদ্ধে নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক সেনা সদস্য।  

কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন জেনারেলের এ দাবি নাকজ করে দিয়েছে। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের নিহতের সংখ্যা বহুগুন বাড়িয়ে বলছে।

মার্ক মিলি আরও বলেন, রাশিয়ার এ সামরিক আগ্রাসনের কারণে ইউক্রেনের দেড় থেকে ৩ কোটি মানুষ বাড়িঘর হারিয়ে এখন শরণার্থী হয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit