বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আখাউড়ায় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১২৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : প্রতিষ্ঠার শুভক্ষণে উৎসবে মাতি এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোহনা টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আখাউড়া মোহনা টেলিভিশন দর্শক ফোরাম অনুষ্ঠানটি আয়োজন করে। সকালে উপজেলা পরিষদের অভ্যন্তরে ডাকবাংলোর নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম। কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক বাদল আহাম্মদ খান।  আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুনের সঞ্চলনায় এতে  বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, সাংগঠনিক সম্পাদক এম এ জলিল, কবি আফজাল হোসেন শিমুল, অমিত হাসান আবির সহ অন্যরা। 

এসময় তারা মোহনা টেলিভিশনের অনুষ্ঠানমালা ও বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করেন। মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোশারফ হোসেন কবির অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পেশাগত কাজে সর্বমহলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আশিষ সাহা, হাসান মাহমুদ পারভেজ, শেখ নিজাম, ইসমাইল হোসেন, রাকেশ কুমার ঘোষ, ইয়াসিন আরাফাত আশিক, মোঃ জামির হোসেন সহ আরো অনেকে। পরে সবাই মিষ্টি মুখ করেন।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit