শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবি ইরানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। আধাসরকারি তাসনিম বার্তা সংস্থা এক প্রতিবেদনে দেশটির রেভল্যুশনারি গার্ডের মহাকাশ কমান্ডারকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে। তার এই বক্তব্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমান্ডার আমির আলী হাজিজাদেহকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই ক্ষেপণাস্ত্রটির উচ্চ গতি রয়েছে এবং এটি বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে চলতে পারে। এটি শত্রুর উন্নত ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করবে এবং ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে বড় অবদান রাখবে। ’

হাইপারসনিক মিসাইল শব্দের গতির চেয়ে অন্তত পাঁচ গুণ দ্রুত এবং একটি জটিল গতিপথে উড়তে পারে। ফলে এই ক্ষেপণাস্ত্রকে আটকানো বেশ কঠিন। যদিও ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে একটি বৃহৎ দেশীয় অস্ত্র শিল্প গড়ে তুলেছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান অনেক সময় তার অস্ত্রের সক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করে থাকে।

২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে তেহরান পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে উদ্বেগের কারণে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে যায়।

এদিকে ইরান গত সপ্তাহে জানিয়েছে, তারা ঘায়েম ১০০ রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। যার মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার কক্ষপথে ৮০ কেজি ওজনের উপগ্রহ স্থাপন করা সম্ভব হবে। যদিও যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপকে ‘অস্থিতিশীল’ বলে অভিহিত করেছে। কারণ তারা বিশ্বাস করে যে মহকাশে উৎক্ষেপণ করা যানগুলো পারমাণবিক অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার করা হতে পারে। যদিও ইরান পরমাণু অস্ত্র তৈরির কথা অস্বীকার করেছে। সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit