সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

‘বাংলাদেশ ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় এনেছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, এই শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না। নারায়ণগঞ্জে করোনা টিকা কার্যক্রমের এই সফলতা দেখতে পেরে এবং আমেরিকা থেকে এখন পর্যন্ত দেওয়া প্রায় ১০ কোটি করোনা ভ্যাকসিন দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। বাংলাদেশ অভূতপূর্বভাবে ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে। এটি বিশ্বে সর্বোচ্চ।

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫০ বছরের বন্ধুত্বের এই সম্পর্কে এটি বাংলাদেশের জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ। এখানে এসে শিশুদের এভাবে টিকা নিতে দেখতে পেরে আমি সত্যি সত্যিই আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসন, ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit