সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

কেন এবার বিশ্বকাপে আগ্রাসী ক্রিকেট খেলছে না ভারত, জানালেন রোহিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : সুপার টুয়েলভের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দীনেশ কার্তিককে বসিয়ে ঋষভ পান্তকে মাঠে নামানোর পিছনে কী পরিকল্পনা ছিল টিম ইন্ডিয়ার, সেমিফাইনালের আগে তা খোলাসা করলেন অধিনায়ক রোহিত শর্মা। নক-আউটের কথা ভেবেই যে পান্তকে ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ দেওয়া হয়, তা কার্যত স্বীকার করে নিলেন হিটম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, “আমরা দলের প্রত্যেককেই যেকোনও সময় মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে বলেছি। তবে তাই বলে কাউকে হঠাৎ করে সেমিফাইনাল-ফাইনালে মাঠে নামিয়ে দেওয়াটাও ঠিক নয়। পান্ত সেই অর্থে কোনও ম্যাচ প্র্যাক্টিসই পায়নি। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সুযোগ থাকায় ওকে মাঠে সময় কাটানোর ব্যবস্থা করে দেওয়া হয়।’

রোহিত আরও বলেন, “জিম্বাবুয়ে ম্যাচের আগে আমরা জানতাম না কোন দলের বিপক্ষে আমাদের সেমিফাইনাল খেলতে হবে। তাই ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে পারে এমন একজন বাঁ-হাতি ব্যাটসম্যানকে আমরা তৈরি রাখতে চাইছিলাম। জিম্বাবুয়ে ম্যাচে পান্তকে মাঠে নামানোর পিছনে সেটাই আমাদের ভাবনা ছিল। সুতরাং পান্ত ও কার্তিক, দু’জনেই আমাদের বিবেচনায় রয়েছে। যে কেউ সুযোগ পেতে পারে। কাকে সেমিফাইনালে মাঠে নামানো হবে, সেটা এখনই বলা সম্ভব নয়।”

সাংবাদিক সম্মেলনে রোহিত আরও জানান, কেন তারা ভয়ডরহীন আগ্রাসী ক্রিকেটের রাস্তা থেকে সরে এসেছেন চলতি বিশ্বকাপে। তার দাবি, ভারতীয় দল যে ধরনের আগ্রাসী ক্রিকেট খেলায় বিশ্বাসী, অস্ট্রেলিয়ার পরিবেশ-পরিস্থিতির কথা মাথায় রেখেই সেটা আপাতত দেখা যাচ্ছে না। বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ক্রিকেট খেলাই বুদ্ধিমানের কাজ বলে মনে হয়েছে তাদের। বেশিরভাগ দল সেই কাজটাই করে চলেছে চলতি বিশ্বকাপে।”

তাছাড়া হিটম্যান স্বীকার করে নেন যে, অস্ট্রেলিয়ার বড় মাঠে বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুরু থেকেই ব্যাট চালানো সম্ভব নয়।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit