সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ঋষভ পন্তকে দেখে ‘উর্বশী’ বলে চিৎকার ফ্যানদের, উত্তপ্ত টুইটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। সেই দলের সাথেই আছেন, দেশটির উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। তার সাথে অভিনেত্রী উর্বশী রাওতেলার প্রেমের গুঞ্জনও আছে। অবশ্য বর্তমানে ঋষভের সাথে ওই অভিনেত্রীর আর কোনো যোগাযোগ নেই বলে জানা যায়।

তবে ফেলে আসা অতীত টেনে ঋষভ পান্তকে কটাক্ষ করতে ভোলেনি ক্রিকেট ভক্তরা। টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মাঠের সীমানা ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন পান্ত। আর সেসময় তাকে উর্বশীর নাম ধরে উস্কানি দেয় কিছু ক্রিকেট ভক্ত।

তবে সেই ভক্তদের আচরণে কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি পান্ত। এই ভিডিও ঘিরে টুইটারে চলছে নানা আলোচনা। অনেক ভারতীয় ক্রিকেট ভক্তই বিষয়টি ভালোভাবে নেননি। তারা পন্তকে কর্তৃপক্ষের কাছে ওই ভক্তদের বিরুদ্ধে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। তাদের মতো কিছু মানুষ ক্রিকেটারদের পণ্য বানিয়ে ফেলেছেন। কারো কাছে এমন ঘটনা খুবই বিরক্তিকর।

এক সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছিলেন, তার সাথে দেখা করতে হোটেলে গিয়েছিলেন এই পান্ত। তবে সেই দাবি সত্যতা স্বীকার করেনি পান্ত। 

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit