বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের আপত্তিকর মেলামেশার প্রতিবাদ করায় প্রধান শিক্ষিকাকে মারধর,আটক-১

মাজহারুল ইসলাম, লালপুর, নাটোর প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০২৮ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর)  প্রতিনিধি : নাটোরের লালপুরে বাড়ির সামনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের  আপত্তিকর অবস্থায় মেলামেশার প্রতিবাদ করায় এক স্কুলের প্রধান শিক্ষিকা ও তার ছেলেকে মারধর করার অভিযোগ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার শান্তিপাড়া মহল্লায় এঘটনা ঘটে। আহতরা হলেন, ওই  এলাকার মৃত গোলাম তৌহিদ ভুট্টুর স্ত্রী ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন (৫৫), তার ছেলে ও গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গ (২০)।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই শিক্ষিকার বাড়ির গলিতে  ও এর আশে পাশে উঠতি বয়সী তরুণ তরুণীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অনৈতিক ভাবে মেলামেশা করে। মঙ্গলবার সকাল থেকেই পৌরসভার শিবপাড়া মহল্লার বাবুর ছেলে আশিক (২০) তার কলেজ পড়ুয়া বান্ধবির সাথে অনৈতিক ভাবে মেলামেশা করছিল। এসময় ওই স্কুল শিক্ষিকার ছেলে ওই প্রেমিক যুগলকে অন্যত্র সরে যেতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে আকস্মিক ভাবে আশিক তার ১০/১৫ জন বন্ধুদের ডেকে ওই বাড়ির সামনেই তরঙ্গসহ তার স্কুল শিক্ষিকা মাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং রাশিদুল (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে। 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit