বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

হিন্দি ওয়েব সিরিজে পা রাখছেন মিমি চক্রবর্তী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক :এবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাংলা নয়, হিন্দি ওয়েব সিরিজেই দেখা যাবে মিমিকে। খবর অনুযায়ী, বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির নতুন ওয়েব সিরিজেই অভিনয় করতে চলেছেন মিমি। তবে শুধু মিমি নয়, এই ওয়েব সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরিকে।

বছরের শুরুতে ফিল্ম ফেয়ারের অনুষ্ঠানে প্রসেনজিতের পাশে দেখা গিয়েছিল মিমিকেও। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল মিমির বলিউড যাত্রা নিয়ে। সংবাদমাধ্যমে মিমি জানিয়েছেন, ”হ্য়াঁ, আমি হিন্দি ওটিটিতে অভিনয় করতে চলেছি। খুব শীঘ্রই এই সিরিজের শুটিং শুরু হবে। আপাতত, এর থেকে বেশি কিছু বলতে চাই না। কারণ, চুক্তিপত্রে সই করা হয়েছে।”

স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্য়ায়, টলিউডের বহু অভিনেতাকেই হিন্দি ওয়েব সিরিজে দেখা গিয়েছে। সদ্য আবির চট্টোপাধ্যায়ও ওটিটিতে পা রেখেছেন ‘অবরোধ’ সিরিজ থেকে। এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন মিমি।

প্রসঙ্গত, তৈরি হবে ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেক। পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর এ ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘পোস্ত’। ছবির চিত্রনাট্য নন্দিতা রায়ের। শিবপ্রসাদের সঙ্গে যৌথভাবে তিনি পরিচালনাও করেন। ছবিতে দীনেন লাহিড়ীর ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর ছেলে অর্ণবের চরিত্রে দেখা যায় যিশু সেনগুপ্তকে। নাতি পোস্তর অভিভাবকত্ব পেতে চান দীনেন বাবু। এ নিয়ে ছেলের সঙ্গে মতপার্থক্য হয়। ঠাকুরদা ও বাবার লড়াই আদালতে পর্যন্ত গড়ায়।

জানা গিয়েছে, নতুন এই সিনেমার নাম হতে চলেছে ‘শাস্ত্রী vs শাস্ত্রী’। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় করা চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। যিশু অর্থাৎ অর্ণবের ভূমিকায় থাকছেন অমিত সাধ। মিমি নিজের অভিনয় করা চরিত্রই ফের ক্যামেরার সামনে তুলে ধরবেন। খুবই শিগগিরিই শুটিং শুরু হওয়ার কথা। এর আগেও শিবপ্রসাদ-নন্দিতা জুটির সিনেমা অন্য ভাষায় রিমেক হয়েছিল। 

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/০৮.১১.২০২২/বিকাল ৪.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit