শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

দোনেৎস্কে প্রতিদিন শত শত রুশ সেনা মারা যাচ্ছে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০১ Time View

দোনেৎস্কে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, দোনেৎস্কের বিভিন্ন অঞ্চল দখলদার বাহিনীর সবচেয়ে বড় উন্মাদনার কেন্দ্রস্থল। 

সোমবার রাতের এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।

ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, প্রতিদিন শত শত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনীয় অবস্থানের সামনের মাঠটি আক্ষরিক অর্থে দখলদারদের লাশে ভরাট হয়ে গেছে।

জেলেনস্কি আরও বলেন, সত্যিকারের শান্তি আলোচনায় রাশিয়াকে বাধ্য করতে হবে। রাশিয়া বারবার নিজেকে এ ধরনের আলোচনায় জড়াতে অনিচ্ছুক দেখিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ২৫৮ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

কিউএনবি/অনিমা/০৮.১১.২০২২/বিকাল ৪.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit