বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশ্বের সবচেয়ে বড় পান্নার খোঁজ, গিনেসে স্থান পেতে আবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক :জাম্বিয়ায় আবিষ্কার হয়েছে এক কেজি ৫০৫ গ্রামের পান্না! রিচার্ড কাপেটার সঙ্গে ভারতের মানস বন্দ্যোপাধ্যায় এ বিশালাকার আনকাট পান্না উদ্ধার করেছেন।

এটিকে বিশ্বের সবচেয়ে বড় পান্না হিসেবে স্বীকৃতি দিতে গিনেস বুক অব ওয়ার্ল্ডস কর্তপক্ষের কাছে সম্প্রতি আবেদন করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

জিডব্লিউআরের ব্লগে লেখা হয়েছে— এই আনকাট পান্না উদ্ধার হয়েছে ২০২১ সালে। জাম্বিয়ার কপারবেল্ট প্রভিন্সে এ পান্না উদ্ধার করা হয়েছে।

সেখানকার খনি থেকে এ পান্না উদ্ধার হতেই তার নাম ‘চিপামবেল’ দেওয়া হয়েছে স্থানীয় ভাষায়। স্থানীয় ‘বেম্বা’ প্রজাতির মানুষের ভাষায় এই শব্দের অর্থ হলো গণ্ডার। এই পান্নার কিছু দিক গণ্ডারের শিংয়ের মতো উঁচু হওয়ায় তার নাম এমন হয়েছে।

চিপামবেলের আগে এ খনি থেকে আরও দুটি বৃহদাকার পান্না উদ্ধার হয়েছে। এই খনিটি সে দেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন ও গেমফিল্ডসের যৌথ মালিকানায় রয়েছে।

এর আগে যে দুটি বৃহদাকার পান্না উদ্ধার হয়, তাদের নাম ছিল স্থানীয় ভাষায় ‘ইনসোফু ’ ও ‘ইনকালামাউ’ । যে নামের অর্থ স্থানীয় ভাষায় যথাক্রমে হাতি ও সিংহ। আপাতত এ ‘চিপামবেল’ পান্নার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে আবেদন করেছে জিডব্লিউআর।

প্রসঙ্গত এ বিশ্বে এর আগে এতবড় পান্না উদ্ধার হয়নি আগে বলে দাব করা হচ্ছে। ৭৫২৫ ক্যারেটের এ পান্না কাজেম থেকে উদ্ধার করা হয়েছে।

পশ্চিমবঙ্গের যে ভূতত্ত্ববিদের নাম এই উদ্ধারকাজে উঠে আসছে সেই মানস বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের বাসিন্দা ছিলেন। এককালে পড়াশোনা করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।
তার পর বর্তমানে কাজেমের খনিতে গবেষণারত। সদ্য তিনি জিওরক কনসালটিংয়ে যোগ দিয়েছেন কর্মজীবনে। আর সেই সূত্রে বিশ্বের বিভিন্ন খনিতে তিনি কর্মরত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮.১১.২০২২/দুপুর ১.২৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit