বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মুশরেখা নাজনীন রুনা’র বিশ্লেষণধর্মী লেখাঃ আহমদ ছফা’র ”গাভী বিত্তান্ত”

মুশরেখা নাজনীন রুনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৫৮৯ Time View

 আহমদ ছফা’র ”গাভী বিত্তান্ত”
————————————-

“ঘরের শত্রুই বিভীষন” এই কথা টির সাথে মিল রেখে চিন্তাবিদ ও লেখক আহমদ ছফা স্যার এর বাস্তবধর্মী একটি সনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপচার্য আবু মো জুনায়েদ সাহেব এর জীবন এর একটা অংশ নিয়ে বিভিন্ন কথার সাহায্যে ঘরে বাইরে বিভিন্ন জটিলতা এবং বাস্তবতার সাহায্য নিয়ে এই বইটি রচনা করেছেন।

জুনায়েদ সাহেব উপচার্য হওয়ার পর বিশ্ববিদ্যালয় এর অভ্যন্তরে নোংরা রাজনীতি,অভ্যন্তরীন গোলযোগ, শিক্ষকদের স্বার্থপরতা,কাকে মেরে কে বড়লোক হবে, এসব নিয়ে নানা জটিলতায় পড়েন। তিনি যেন বাইরে কোথাও শান্তি পান না। অন্যদিকে তার পরিবার এর তার স্ত্রী খুবই হিংসুটেপরায়ণ নিজের স্বামী উপচার্যের আসনে বসার পর নিজেকে রাণি ভাবতে শুরু করেন এবং তিনি নিজের স্বামী কেও নানাভাবে অপমান করতে থাকেন। বারবার তাকে নিজের ভাগ্যের জন্য উপচার্যের আসনে বসতে পেরেছেন বলে কথা শুনান। আবু জুনায়েদ যেন ঘরে বাইরে কোথাও শান্তি পান না। নিজের মেয়েটাও কুকর্মে লিপ্ত হয়ে যায়। অবশেষে তিনি সব চিন্তা মাথায় না নিয়ে একটি গাভী পালা শুরু করেন এবং গাভীটিকে নিজের প্রিয় মানুষ ভাবা শুরু করেন, তার কাছেই দিন, রাত যেটুকু সময় অবসর পান ওই গাভীটির কাছে থাকেন। তিনি মনে করেন তার জীবনে যেন শান্তি ফিরে পেল।

কিন্তু আবু জুনায়েদ এর স্ত্রী নুরুন্নাহার বেগম তার স্বামী,সন্তান এর থেকে দূরত্ব হওয়ার কারণ ওই গাভীটিকে মনে করেন কারণ আবু জুনায়েদ সব থেকে প্রিয় বস্তু তার গাভীর সাহচর্যে থাকতেন সবসময়। হিংসাপরায়ণ হয়ে অবশেষে বিষ খাইয়ে গাভীটি কে মেরে ফেলেন। ফলে উপচার্য অনেক হতাশায় চলে যান।

যান্ত্রিক এ জীবনে যেন শান্তি নেই, কে কাকে মেরে আগে যাবে, কে কত আধিপত্য লাভ করবে, হিংসে বিদ্বেশ এর ছড়াছড়ি, এই দিকগুলো নিয়ে চিন্তাবিদ আহমদ ছফা স্যার এর সুন্দর লেখনী “গাভী বিত্তান্ত”।

 

 

লেখিকাঃ মুশরেখা নাজনীন রুনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। লেখারই তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।

 

 

 

 

কিউএনবি/বিপুল/০৭.১১.২০২২/রাত ১১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit