শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

ভুটানের জালে বাংলাদেশের ৯ গোল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম দেখায় ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারের আসরে দ্বিতীয় দেখাতেও ঠিক ওই ম্যাচের পুনরাবৃত্তি ঘটেছে। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।  

এ ম্যাচে হ্যাটট্রিকসহ একাই ছয় গোল করেছেন সুরভী আকন্দ। প্রথমার্ধেই চার গোল করেন তিনি। এতে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও একের পর এক গোল করে স্বাগতিকরা। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের উঁচু শটে স্কোরলাইন ৬-০ করেন নুসরাত জাহান মিতু। ৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়ে বদলি খেলোয়াড় আয়েশা আক্তারের একটু লবের মতো শট জালে জড়ালে।

৮০ মিনিটে পর প্রতিমা মুন্দার হেড পোস্টে লেগে ফেরার পর জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করেন রিতু আক্তার। ৮৬তম মিনিটে সুরভির গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। গত ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ডাবল লেগের এই আসরে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শিরোপা জিততে হলে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ছয়। এক ম্যাচ কম খেলে নেপালেরও ছয় পয়েন্ট। তিন ম্যাচই হেরে শিরোপা রেস থেকে ছিটকে গেছে ভুটান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit