মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে পিতাকে মারধরের অভিযোগ করায় পুনরায় মারধর

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮২ Time View

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে ছেলেদের নির্যাতন সইতে না পেরে থানায় লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধ বাবা মফিজ আলী (৮০)। উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করলে ওইদিন রাতে বেপক মারধর করে বড় ছেলে মোঃ রাশিদ আলী ও ছোট ছেলে মোঃ রাসেল আলী। পরে স্থানীয়রা সোমবার সকালে বৃদ্ধের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মফিজ আলীর দুই ছেলে ও পাঁচ মেয়ে। বড় ছেলে মোঃ রাশিদ আলী (৩৫) ও পুত্রবধূ মর্জিনা খাতুন এবং ছোট ছেলে মোঃ রাসেল আলী (২৫) ও পুত্রবধূ জোবেদা খাতুন নানা কারনেইবৃদ্ধ পিতার সাথে অশালিন আচরণ ও মারপিট করে ভিটেমাটি লিখে দেয়ার জন্য। পরবর্তিতে বৃদ্ধার বাকি জীবনে সঠিক ভাবে ভরণ পোষন করবে এই শর্তে জীবনের শেষ সঞ্চয় ১,৮০,০০০/- টাকা, গরু-বাছুর ও ভিটেমাটি লিখে নেয় ছেলেরা। ওই সম্পত্তি নেয়ার একমাস পর থেকেই ভরণ পোষন বন্ধ করে দেয়। ওই বৃদ্ধার মেয়ের রোপনকৃত গাছ কেটে নেয়ার বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় বৃদ্ধ পিতা মফিজ আলীকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে ছেলেরা। এ বিষয়ে কোন মামলা মোকদ্দমা করলে খুন করার হুমকিও দেন তারা।

এ বিষয়ে বৃদ্ধ মফিজ আলী বলেন, আমার দুই ছেলে ও পাঁচ মেয়ে। আমার এক মেয়ের নিজের কেনা এক কাটা জমিতে থাকা দু’টি গাছ কেটে নিতে চাইলে আমি নিষেধ দিলে বড় ছেলের হুকুমে আমাকে মারধর করে ছোট ছেলে। আমার বাকি জীবন সঠিক ভাবে ভরণ পোষন করবে এই শর্তে জীবনের শেষ সঞ্চয় তাদের হাতে তুলে দেয়াই আমার কাল হয়েছে। আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনার দুর্গাপুর থানার তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ভুক্তভোগী পিতা থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে আমরা গিয়েছি, মফিজ আলীর ছেলেদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান এ প্রতিনিধিকেবলেন, বাবাকে নির্যাতনের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে কোন প্রকার ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit