সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

নোয়াখালীতে হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ  

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১২১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে জমজ শিশু জন্মের পর অপারেশন থিয়েটার থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রোববার (৬ নভেম্বর ) সকাল ৮টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার গ্রীন লাইফ হসপিটাল অ্যান্ড টমাস সেন্টারে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিপুলাসার গ্রামের গৃহবধূ তানিয়া আক্তার (২২) কে প্রসব বেদনা নিয়ে সোনাইমুড়ী উপজেলার গ্রীন লাইফ হসপিটাল অ্যান্ড টমাস সেন্টারে ভর্তি করা হয়।

ওই গৃহবধূকে গর্ভবতী হওয়ার পর সাত মাসের সময় আল্টাসনোগ্রাফি করা হয়। এতে তার গর্ভে দুটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে ৮ মাসের সময় পুনরায় আল্টাসনোগ্রাফি করালে একটি ছেলে ও একটি মেয়ে শিশুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দু’জন নবজাতকের জন্য দুই ব্যাগ রক্ত আনতে প্রসূতির স্বামীকে বাহিরে পাঠান। তিনি বাহির থেকে দুজন নবজাতকের জন্য রক্ত ও জামা কাপড় নিয়ে এসে দেখেন তাদের শুধু মেয়ে নবজাতক দেওয়া হয়েছে। প্রসূতির স্বামী সামছুল আলমের অভিযোগ, অপারেশন থিয়েটার থেকে জমজ ছেলে শিশুটিকে সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, আমি আমার বাচ্চা ফিরত চাই। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান।  
গ্রীন লাইফ হসপিটাল অ্যান্ড টমাস সেন্টারে কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবীবা,নবজাতক চুরির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,আল্টাসনোগ্রাফির রিপোর্ট ভুল হওয়ায় এ ভুল বুঝাবুঝি হয়েছে।  অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন,আল্টাসনোগ্রাফির রিপোর্ট নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখেছে। আসলে নবজাতক চুরির ঘটনা ঘটেনি।  

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit