বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গলা কেটে শিশুকে খুন করল বাবা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৩৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কালীগঞ্জে বাবার হাতে সোলাইমান নামে সাড়ে তিন বছরের শিশু খুন হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের জাংগালিয়া দক্ষিণপাড়ার মৃত আব্দুল খালেক শেখের বাড়িতে। 

স্থানীয়রা জানান, অবুজ শিশু সোলাইমানকে ব্লেড দিয়ে শ্বাসনালি কেটে নৃশংসভাবে হত্যা করেন বাবা। পরে অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে কাজলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

নিহতের মা শিরিনা আক্তার বলেন, আমার স্বামী পরিকল্পিতভাবে ছেলেকে খুন করেছে। পারিবারিক কলহের জেরে প্রায় সময়ই সে আমাকে মারধরসহ প্রাণে মারার চেষ্টা করে আসছিল। আমার ছেলে হত্যার বিচার চাই।

এ বিষয়ে নিহতের ছোট চাচা আলী আকবর শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। রাত ১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে যানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তার জেরে শনিবার রাতে স্বামী নূর মোহাম্মদ ওরফে কাজল তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে বলে তোর ছেলেকে খুন করে ফেলব। কিছুক্ষণ পর ছেলের গোংগানির শব্দ শুনে মা শিরিন ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলের রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। 

পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশু ছেলে সোলাইমান শেখের গলাকাটা রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আহমেদ বলেন, রোববার সকালে নিহত ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit