শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আক্ষেপের দিনেই এলো আরেক দুঃসংবাদ!

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

স্পোর্টস ডেস্ক :পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই প্রথমবারের মতো সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ দল। কিন্তু বাবর আজমদের কাছে ৫ উইকেটের হারে সেই আশা জলাঞ্জলি দিয়েছে সাকিবের দল। উপরোন্তু ইতিহাস গড়তে না পারার আক্ষেপের দিনে শুনতে হলো আরও একটি দুঃসংবাদ!

ভারতে অনুষ্ঠিতব্য আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের মোড়কে গড়া ‘বাছাই পর্ব’ খেলতে হবে বাংলাদেশ দলকে।চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারে ‘গ্রুপ-২’ এর পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে যায় বাংলাদেশ। যেখানে সাকিবদের টপকে চার নম্বরে উঠে বসে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো নেদারল্যান্ডস।

ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরে ‘বাছাই পর্ব’ ছাড়াই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সহযোগী সদস্য এই ইউরোপের দেশটি। যে কারণে ২০২১ সালের মতোই বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশকে।

দুটি করে জয়ে সমান ৬ করে পয়েন্ট পেলেও নেট রান রেটের হিসেবে ডাচদের (-০.৮৪৯) থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ (-১.১৭৬)। যদিও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৭২ রেটিং নিয়ে ১৭ নম্বরে আছে নেদারল্যান্ডস। আর ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান ৯ নম্বরে। 

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit