বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মালয়েশিয়ার নির্বাচনে প্রার্থী হচ্ছেন ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শতবর্ষী রাজনীতিক মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার তিনি প্রার্থীতা জমা দিয়েছেন। এএফপির খবরে বলা হয়েছে, এটা হবে মাহাথির মোহাম্মদের শেষ নির্বাচন। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব নির্ধারিত শিডিউলের ১০ মাস আগে দেশটির সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন। আগামী ১৯ নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

মাহাথির দুই দশকের বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি পুনরায়  দেশটির প্রধানমন্ত্রী হন। এই দফায় অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে। ২০২০ সালের ফেব্রুয়ারির শেষ দিকে তিনি পদত্যাগ করেন। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলেন তিনি। আসন্ন  নির্বাচনে মাহাথির মোহাম্মদ লাঙখায়ির হলিডে আইল্যান্ড সংসদীয় আসন রক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

এএফপির খবরে বলা হয়েছে, বয়স জনিত কারণে গতিতে কিছুটা ‘ধীর’ হলেও মাহাথির মোহাম্মদ দেখতে এখনো ‘সুস্থ’ রয়েছেন। প্রার্থীতা জমা দিতে গেলে স্থানীয় নির্বাচন অফিস কুয়াহতে তার হোমল্যান্ড ফাইটার্স পার্টির সমর্থকরা দলীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানান। প্রার্থীতা জমা দিতে গিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মাহাথির মাহমুদ বলেন, তার জয়ের ভালো সম্ভাবনা রয়েছে। ‘অবসর নেওয়া উচিত’ এমন পরামর্শে হেসে তিনি জবাব দেন, ‘আমি এখনো তোমাদের পাশে দাঁড়িয়ে আছি এবং কথাও বলছি।’ এটা যৌক্তিক জবাব বলেও মন্তব্য করেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনে তার দল ‘কুচক্রি’ এবং ‘কারাগারে আছে’ এমন লোকদের সঙ্গে জোট করবে না বলেও মন্তব্য করেন মাহাথির মোহাম্মদ

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit