শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

সানিয়া-শোয়েবের সংসারে ভাঙনের ইঙ্গিত!

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের।

পত্রিকাটির খবরে বলা হয়, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে।

শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই গুঞ্জন আরও বেড়েছে সানিয়ার কিছু পোস্টের পর।

ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লেখেন, ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে। ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে।

সেই সঙ্গে সানিয়া লেখেন, যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়। যদিও সানিয়া বা শোয়েব তাদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু বলেননি।

এ বছর ইউএস ওপেনে খেলে অবসর নেবেন বলে জানিয়েছিলেন সানিয়া। কিন্তু চোটের কারণে এবারের ইউএস ওপেনে খেলতেই পারবেন না সানিয়া মির্জা। তাতেই বদলে গেছে অবসরের ভাবনা।

ডাবলসে একাধিক গ্র্যান্ডস্ল্যামজয়ী ভারতীয় টেনিস তারকা ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে লেখেন, আমার কাছে একটা খারাপ খবর আছে। দুই সপ্তাহ আগে কানাডাতে খেলতে গিয়ে চোট পেয়েছিলাম। সেটি যে এতটা খারাপ হবে বুঝিনি।

শনিবার স্ক্যান করানো হয়েছে। পেশিতে চোট রয়েছে। বেশ কয়েক সপ্তাহ খেলতে পারব না। ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটা খুব ভালো হলো। ভুল সময়ে এসে এমন হলো। এর ফলে আমার অবসরের পরিকল্পনায় কিছু পরিবর্তন হতে পারে। সবাইকে জানিয়ে দেব।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit