বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

চলন্ত ট্রেনে সন্তান প্রসব

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩১০ Time View

ডেস্ক নিউজ : যাত্রাপথে চলন্ত ট্রেনে কুমিল্লায় এক গৃহবধূ ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। ওই মা ও তার নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুমিল্লা স্টেশনের অদূরে রসুলপুর ক্রসিং এলাকায় উপকূল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম তানিয়া আক্তার (১৯)। তিনি নরসিংদীর মাধবদীর বাসিন্দা এরশাদ মিয়ার স্ত্রী।  তানিয়ার বাড়ি নোয়াখালীর সোনাপুর এলাকায়। তিন বছর আগে তার বিয়ে হয় এরশাদের সঙ্গে। বর্তমানে মা ও নবজাতক কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান এরশাদ মিয়া।

হাসপাতালের চিকিৎসক ডা. বাধন জানান, ‘ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তানিয়া নামের ওই প্রসূতি। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ‘প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু সাংবাদিকদের জানান, ‘নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নম্বর সিটে ওঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর ক্রসিং এলাকায় আসতেই প্রসব বেদনা শুরু হয়। বিষয়টি জানতে পেয়ে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির অন্য যাত্রীদের সরিয়ে নেন এবং সেখানে থাকা মহিলা যাত্রীদের সহযোগিতায় তার প্রসবের ব্যবস্থা করেন। ‘ 

শিশুটির বাবা এরশাদ মিয়া  বলেন, ‘আমি মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি। আর ট্রেনে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা। আমার স্ত্রী ও বাচ্চা দুজনই এখন সুস্থ আছেন। তাদের জন্য সবার কাছে দোয়া চাই। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit