বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সুপার টুয়েলভে দুটি গ্রুপেই জমজমাট লড়াই হচ্ছে। তবে বি-গ্রুপ থেকে কারা সেমিফাইনালে যাচ্ছে, সেটা জানতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশের জয় এবং আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারলেই সেমি নিশ্চিত টাইগারদের। 

যে কারণে বিশ্রামে রয়েছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই চোট সেরে উঠবেন বলে আশাবাদী বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি বললেন, ‘পাকিস্তান  ম্যাচের আগে হাতে সময় আছে। আমরা শনিবার তার পরীক্ষা করে দেখব। আশা করি, কোনো সমস্যা হবে না।’

অর্থাৎ শেষ ম্যাচে খেলছেন লিটন।  লিটনের মতো অবধারিতভাবেই একাদশে থাকছেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গী তরুণ পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান থাকছেন।

আর ওপেনিংয়ে সৌম্য সরকার ও নাজমুল হাসান শান্তর বিকল্প ভাবা যাচ্ছে না এ মুহূর্তে।  টপঅর্ডারে অধিনায়ক সাকিব আল হাসানের পর মিডলঅর্ডার সামলাতে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত।

অফফর্মে থাকায় ব্যাটার ইয়াসির আলি রাব্বির জায়গায় স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে খেলানোর সম্ভাবনাই বেশি।

এক কথায় ভারতের বিপক্ষে খেলা একাদশে একটিমাত্র পরিবর্তন আসতে পারে শেষ ম্যাচে।

আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় এডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেট কিপার), মেহেদী হাসান মিরাজ,  তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit