বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেসক্ : মুদ্রাস্ফীতির প্রভাবে তরতর করে বাড়ছে ব্রিটিশ জনগণের জীবনযাপন ব্যয়। ইউক্রেন যুদ্ধের ফলে এই সঙ্কট হয়েছে আরও ঘনীভূত। তাই ব্রিটিশ নাগরিকরা এর সুরাহাকল্পে সরকারের দিকে মুখ করে আছে। তবে এবার সদ্য দায়িত্ব নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বললে, ‘জনগণের এটা প্রত্যাশা করা ঠিক হবে না যে সরকার তার সব সমস্যার সমাধান করে দেবে।’

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ঋষি সুনাক জানান, কোনো সরকারই সব সমস্যার সমাধান করতে পারে না। জীবন এত সহজ নয়। সুনাকের মতে, ‘বন্ধকী বিল নিয়ে মানুষের যে উদ্বেগ তৈরি হয়েছে, তা আমি পুরোপুরি স্বীকার করছি। এটি মানুষের সবচেয়ে বড় খরচগুলোর মধ্যে একটি। তাই এই সমস্যা নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধিকে সীমিত করার জন্য যা করা যায়, তা করছি।’

ঋষি বলেন, ‘মার্গারেট থ্যাচার (সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী) ঠিকই বলেছেন, মূল্যস্ফীতি হলো এক নম্বর শত্রু। যাদের আয় সবচেয়ে কম তাদের ওপর মূল্যস্ফীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমি এর লাগাম টেনে ধরতে চাই।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit