বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ফের ভুল আম্পায়ারিং : অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে ৫ বলের ওভার!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুল আম্পায়ারিং নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ-ভারত ম্যাচে বিরাট কোহলির ফেইক ফিল্ডিং আম্পায়াররা দেখতে না পাওয়ায় সমালোচনা চরমে। এর মাঝেই আজ শুক্রবার অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচে দেখা গেল পাঁচ বলে ওভার! আম্পায়ার ছিলেন পাকিস্তানের আলিম দার এবং জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে!

শুক্রবার অ্যাডিলেডে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। চতুর্থ ওভারে বল করতে আসেন নভিন উল হক। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, প্রথম দুটি বলে এক রান হয়। তৃতীয় বলে চার মারেন মিচেল মার্শ। চতুর্থ বলে আফগানিস্তানের মনসংযোগের অভাবে ৩ রান পায় অস্ট্রেলিয়া। পঞ্চম বলে কোনো রান হয়নি। তারপরই ওভার শেষ করে দেন আম্পায়াররা! ক্রিকইনফোও তাদের ধারাবিবরণীতে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে।  kalerkantho

৫ বলের ওভার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। কেউ এটায় ‘ষড়যন্ত্র’ খুঁজে পেলেও বেশিরভাগই আম্পায়ারের ভুলের সমালোচনা করছেন। বিশ্বকাপের মতো মঞ্চে এমন ভুল মানতে পারছেন না কেউ। যদিও এতে অস্ট্রেলিয়ার জয় আটকে থাকেনি। রশিদ খানের বিধ্বংসী ইনিংসের পর ম্যাচটি ৪ রানে হেরে যায় আফগানিস্তান। কোনোমতে পাওয়া জয়ে সেমির আশা এখনও বেঁচে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তবে ইংল্যান্ড তাদের শেষ ম্যাচ জিতলেই অ্যারন ফিঞ্চদের বিদায় ঘণ্টা বেজে যাবে।  

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit