রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই

আফ্রিকার দরিদ্র দেশগুলোতে খাদ্যশস্য পাঠাতে সম্মত পুতিন-এরদোয়ান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে খাদ্য শস্য পাঠাতে সম্মত হয়েছেন তিনি। শুক্রবার ইস্তামবুলে ব্যবসায়ীদের সঙ্গে এক কর্মসূচিতে বক্তব্যে এরদোয়ান এই কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুতিনের সঙ্গে ফোনকলে আফ্রিকার দরিদ্র দেশ জিবুতি, সোমালিয়া এবং সুদানে বিনামূল্যে খাদ্যশস্য পাঠানোর বিষয়ে সম্মত হয়েছি। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়া কৃষ্ণসাগরের বন্দর দিয়ে খাদ্য শস্য পরিবহন চুক্তিতে ফেরার দুইদিন পর  এরদোয়ান এই মন্তব্য করলেন।  এই চুক্তিতে কূটনৈতিকের ভূমিকা পালন করেছে তুরস্ক।

কৃষ্ণসাগরের বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেন প্রথম খাদ্যশস্য পরিবহন চুক্তি করে গত জুলাইয়ে। কিন্তু আফ্রিকার দরিদ্র দেশের পরিবর্তে খাদ্যশস্য ইউরোপের ধনী দেশগুলোতে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ তুলে রাশিয়া। ক্রিমিয়ার সেভাস্তপোলে গত সপ্তাহে হামলার জেরে মস্কো চুক্তি প্রত্যাহারের হুমকি দেয়। তবে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া কিছু শর্তের বিনিময়ে পুনরায় চুক্তিতে ফিরেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit