বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইমরান খানের সুস্থতা কামনা করলেন ‘বিশেষ বন্ধু’ মুনমুন সেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। বৃহস্পতিবার লং মার্চ চলাকালীন ওয়াজিরাবাদে ইমরান খানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতকারী।   শুধু তিনিই নন, তাঁর সঙ্গে থাকা পিটিআইয়ের আরো দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আকস্মিক এ দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ঘাবড়ে গেছেন ঘটনাস্থলে থাকা পিটিআইয়ের নেতাকর্মীরা।

ইমরান ও তাঁর দলের সদস্যদের চিকিৎসার জন্য লাহোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছে গোটা বিশ্ব। এমনকি এককালে ইমরান খানের সঙ্গে যার প্রেমের গুজব রটেছিল, অর্থাৎ সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন, তিনিও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘ক্রিকেটার ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করি। বিশ্ববিখ্যাত ক্রিকেটার ছিলেন ইমরান খান। তাঁর খেলার জন্য তিনি সারা বিশ্বে বিখ্যাত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং ভালো থাকুন। এটাই আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রার্থনা। রাজনীতিক ইমরানকে নিয়ে আমি কোনো রকম মন্তব্য করব না। ’

ইমরান খানের সঙ্গে মুনমুন সেনের প্রেমের সুসম্পর্কের কথা কারোরই অজানা নয়৷ তাঁদের মধ্যে এখন কোনো যোগাযোগ না থাকলেও মুনমুন সেন ক্রিকেটার ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আশি ও নব্বইয়ের দশকে মুনমুন-ইমরান ‘বন্ধুত্ব’ সিনে ম্যাগাজিন ও ট্যাবলয়েডের যুগে দারুণ গসিপের টপিক ছিল।  

বলিউডে তাঁদের দুজনের সম্পর্কে নানা মুখরোচক গল্প শোনা যায়। তবে সে সময় অনেকেই বলতেন, মুনমুনকে দারুণ পছন্দ করতেন ইমরান। যদিও এ নিয়ে দুজনের মধ্যে কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি।  

অঞ্জন দত্তের এই গানেও ইমরান খান ও মুনমুন সেনের প্রেমের ইঙ্গিত রয়েছে

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit