বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে॥ মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই তাসকিনের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং, সেরা রেটিং তানজিদের নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম

চীন সফরে বেইজিং পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সাথে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস শুক্রবার বেইজিং পৌঁছেছেন। 

তবে শি জিনপিংয়ের অধীনে চীন আরো স্বৈরাচারী হয়ে উঠছে, এমন একটি দেশের ওপর তার দেশের ব্যাপক নির্ভরতা নিয়ে ওলাফ শলৎস সমালোচনার মুখোমুখি হয়েছেন।

শলৎস হলেন প্রথম জি-৭ নেতা, যিনি করোনভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে চীন সফর করছেন। যা একঘরে হয়ে থাকা বিশ্বের দুই নম্বর অর্থনীতির দেশটিকে আরো প্ররোচিত করেছে। 

একদিনের এই সফরে তিনি প্রেসিডেন্ট শি এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

তবে শি তার ক্ষমতা আরো জোরদার এবং তাইওয়ান থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যন্ত বিভিন্ন ইস্যুতে পশ্চিমা ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পরে এই সফরটি বিতর্কের জন্ম দিয়েছে। 

চীনের উপর জার্মান শিল্পের ভারী নির্ভরতাও নতুনভাবে যাচাই-বাছাইয়ের মুখোমুখি হচ্ছে। কারণ রাশিয়ান জ্বালানি আমদানির উপর বার্লিনের অতিরিক্ত নির্ভরতা যা মস্কো জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়ায়  সময় প্রকাশ পেয়েছে।

বিরোধী আইন প্রণেতা নরবার্ট রোয়েটজেন রাইনিশে পোস্ট পত্রিকাকে বলেছেন, ‘আমাদের অর্থনীতির নির্ভরশীলতার জন্য এবং আমাদের কাজ করার ক্ষমতার জন্য এর অর্থ যাই হোক না কেন, আমরা চীনের সাথে ব্যবসা চালিয়ে যেতে চাই।’ এতে এখন শলৎস এর দৃষ্টিভঙ্গি  প্রতিষ্ঠিত হয়েছে। 

চীন সম্পর্কে উদ্বেগ জার্মান ক্ষমতাসীন জোটের মধ্যে থেকেও এসেছে। পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রাশিয়ার সাথে অতীতের ভুলের পুনরাবৃত্তি ঘটনা উচিত নয়।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit