বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস সরানোর পরিকল্পনা নেই সুনাকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের দূতাবাস ইসরাইলের তেলআবিব থেকে অধিকৃত জেরুজালেমে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ঋষি সুনাকের মুখপাত্র জানিয়েছেন, দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়ে তার পূর্বসূরি লিজ ট্রাসের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। খবর আনাদোলু ও আলজাজিরার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস ক্ষমতায় আসার পরই ইসরাইলের তেলআবিব থেকে ব্রিটিশ দূতাবাস জেরুজালেমে দ্রুত স্থানান্তরের উদ্যোগ নেন।

কিন্তু ব্রিটেনের অভ্যন্তরীণ ইস্যুতে আইনপ্রণেতাদের চাপে গত মাসে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। এর পরই দায়িত্ব পান কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক।

উল্লেখ্য, ২০১৭ সালে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিয়ে বিতর্ক উসকে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর এক বছর পর তা বাস্তবায়ন হয়। এ নিয়ে ফিলিস্তিনের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অবরুদ্ধ গাজা উপত্যাকা ও পশ্চিমতীরে টানা কয়েক দিন বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। বিক্ষোভ দমনে ব্যাপক হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের গুলিতে নিহত হন অর্ধশত ফিলিস্তিনি।

১৯৬৭ সালে আরবদের সঙ্গে যুদ্ধে জিতে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পুরো জেরুজালেম শহরটিকে ইসরাইলের অংশ হিসাবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit