বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে॥ মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই তাসকিনের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং, সেরা রেটিং তানজিদের নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম

সেমিফাইনালে এক পা নিউজিল্যান্ডের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে গ্রুপ-১ এ নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে জিতল। আইরিশদের ৩৫ রানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল কিউইরা।

৫ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল দলটি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচ জিতে সমান পয়েন্ট পেলেও রানরেটে কিউইদের পেছনে ফেলা বেশ কঠিন। তবে অপেক্ষা করতে হবে শেষ দুটি ম্যাচের ফলের দিকে।

কেন উইলিয়ামসনের ৩৫ বলে ৬১ রানের ইনিংসে নিউ জিল্যান্ড ১৮৫ রানের বড় সংগ্রহ করে। শেষ দিকে জশ লিটল হ্যাটট্রিক করে তাদের থামালেও এই রান পেরোতে পারেনি আইরিশরা।

নিউজিল্যান্ডের তিন পেসার টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্টের পেস ভালোভাবে সামাল দিচ্ছিলেন আয়ারল্যান্ডের দুই ওপেনার অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিং। প্রথম ৬ ওভারে দুজনে তোলেন ৩৯ রান। 

এরপর মিচেল স্যান্টনার ও ইশ সোধি বল হাতে নিয়ে দেন ১৩ ও ১৬ রান। পেসারদের পর এই দুই স্পিনারও যেন কূল কিনারা পাচ্ছিলেন না। তবে পরের তিন ওভারে দুজন ৩ ব্যাটসম্যানকে মাঠ ছাড়া করে স্বস্তি ফেরালেন। 

নবম ওভারে বালবির্নিকে বোল্ড করেন স্যান্টনার। ২৫ বলে ৩ ছয়ে ৩০ রান করেন আইরিশ অধিনায়ক। পরের ওভারে স্টার্লিংও কুপোকাত। ২৭ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৭ রান করে সোধির কাছে বোল্ড তিনি।

স্যান্টনার তৃতীয় ওভারে দ্বিতীয় শিকার বানান হ্যারি টেক্টরকে। ৭ বলে ২ রান করে সাউদির ক্যাচ হন তিনি। কোনও উইকেট না হারিয়ে ৬৮ রান করা আয়ারল্যান্ড ৭৩ রানে হারায় ৩ উইকেট।

১০০ করার পথে আরেকটি উইকেট হারায় আয়ারল্যান্ড। ফার্গুসন ১০ রানে ডিলানিকে ডেভন কনওয়ের ক্যাচ বানান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট গেছে আইরিশদের, সঙ্গে বেড়েছে প্রয়োজনীয় রানরেট।

নিজের শেষ ওভারে লরকান টাকারকে (১৩) ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন সোধি। এরপর শুরু পেসারদের উইকেট উৎসব। কুর্টিস ক্যাম্ফারকে (৭) ফিন অ্যালেনের ক্যাচ বানান সাউদি। নিজের শেষ ওভারে ফার্গুসন তিন বলের মধ্যে ফিওন হ্যান্ড (৫) ও জর্জ ডকরেলকে (২৩) প্যাভিলিয়নে পাঠান।

লক্ষ্য বাড়তে বাড়তে শেষ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন দাঁড়ায় ৪৫ রান। প্রথম বলেই সাউদি অ্যাডাইরকে (৪) গ্লেন ফিলিপসের ক্যাচ বানান। চতুর্থ বলে লিটল ছয় মেরে গ্যালারি মাতান। ৯ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে আয়ারল্যান্ড। নিউজিল্যান্ড তাদের লক্ষ্য দিয়েছিল ১৮৬ রানের। 

ফার্গুসন ৪ ওভারে ২২ রান খরচায় ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান স্যান্টনার, সাউদি ও সোধি।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit