শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব কিছুই আইসিসির নিয়ন্ত্রণে: তাসকিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে বাংলাদেশের মাত্র ৫ রানে পরাজয়ের দুঃস্মৃতি বারবার মানসপটে চলে আসছে। ক্রীড়ামোদীরা বলছেন, সঠিক আম্পায়ারিং হলে বাংলাদেশ জিতত।

ভেজা মাঠে বাংলাদেশকে নামিয়ে দেওয়া, কোহলির নো বল কলসহ বিরাট কোহলির ফেক ফিল্ডিংয়ের বিষয়টি নিয়ে তুমুল চর্চা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

কোহলির সেই কাণ্ডকে প্রতারণা আখ্যা দিয়ে অনেকে ৫ রানের পেনাল্টি দাবি করেছেন আইসিসির কাছে।

এ নিয়ে ক্ষোভে ফুঁসলেও সরাসরি কোনো মন্তব্য আসেনি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কিংবা দলের কোনো সদস্যের মুখ থেকে।

কারণ এ নিয়ে মন্তব্য করে বিতর্কের আগুনে ঘি ঢাললে হিতে বিপরীত হতে পারে। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী জরিমানার মুখে পড়তে হতে পারে ক্রিকেটারদের। 

যে কারণে সংবাদমাধ্যমের সামনে এসে অভিযোগ আকারে মুখ খুলেননি পেসার তাসকিন আহমেদও। সেসব প্রসঙ্গ এড়িয়ে তিনি জানিয়েছেন—  সব কিছুই আইসিসির নিয়ন্ত্রণে।

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগামী ৬ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে অ্যাডিলেডের কারেন রল্টন ওভালে অনুশীলনের সময় গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। 

সেখানে ভারত ম্যাচে কোহলির কাণ্ডসহ বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন তুলেন সাংবাদিকরা।

জবাবে তাসকিন বলেন, ‘আসলে এটি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আম্পায়ারদের সিদ্ধান্ত, কিছু জিনিস দেখলাম যে সমালোচনা হচ্ছে। ফেক থ্রো বা অন্যান্য জিনিস ওগুলো আসলে সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেগুলো নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই। তার থেকে বড় জিনিস ওই ম্যাচটি এখন অতীত। তো সামনের যে ম্যাচটি আছে ওটা নিয়েই চিন্তা করতে চাই। অবশ্যই আইসিসির ইভেন্ট সব কিছুই আসলে তাদের নিয়ন্ত্রণে। তারা যে সিদ্ধান্ত দিয়েছে ওই সময়ে, সেটি তাদের ব্যাপার।’

তাসকিনের মন-মগজে এখন পরের ম্যাচ, সেমিফাইনাল নিশ্চিতের ভাবনা।

এ পেসার বললেন, ‘দেখুন, যদিও কিছু হলে হয়তো আমাদের জন্যই ভালো হতো। যেহেতু এটি এখন আর ফেরত আনতে পারব না, তাই এটি নিয়ে আর ভাবছি না। লক্ষ্য থাকবে সামনের ম্যাচে সেরাটা দিয়ে ভালো করার।’

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit