শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গাড়ির বিষাক্ত গ্যাসে গাজীপুরের সেই শিক্ষক দম্পতির মৃত্যু!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ :গাড়ির বিষাক্ত গ্যাসেই গাজীপুরের সেই শিক্ষক দম্পতির মৃত্যু হয়েছে বলে একটি বিড়াল দিয়ে পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে ধারণা পেয়েছে পুলিশ। তবে এটি আরও গবেষণা করে আনুষ্ঠানিক প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তারা। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘটনের জন্য ভিসেরা প্রতিবেদনের অপেক্ষায় আছে পুলিশ। 

গত ১৭ আগস্ট গাজীপুরের কামাড়জুরী এলাকার বাসিন্দা টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিয়াউর রহমান (৫১), তার স্ত্রী টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার (৩৫) নিখোঁজ হন। গাজীপুর সিটি করপোরেশনের খাইলকুর এলাকায় ১৮ আগস্ট ভোরে ব্যক্তিগত গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মুখ দিয়ে সামান্য লালা বের হওয়া ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত্যুর দুই মাস পেরিয়ে গেলেও কোনো কূল কিনারা করতে পারছিল না পুলিশ প্রশাসন।

পুলিশসূত্রে জানা যায়, শিক্ষক দম্পতির ওই গাড়িতে একটি বিড়াল রেখে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। এ কারণে বিড়ালটিকে গাড়িতে রেখে এসি ছেড়ে বন্ধ করে দেওয়া হলে ১০-১২ মিনিট পর নুইয়ে পড়ে এবং ২৫ থেকে ২৬ মিনিট পর বিড়ালটি মারা যায়। পরে পুলিশ গাড়ির ও গাড়ির ভেতরে থাকা বিভিন্ন আলামত উদ্ধার করে তাকে পরীক্ষার জন্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বিআরটিএ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সসহ আরও কয়েকটি সংস্থায় পাঠায়। এ ছাড়া ডিএনএ প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছেন তদন্তসংশ্লিষ্টরা।

গাছা থানার ওসি ইব্রাহীম হোসেন বলেন, এটি আমরা এখনই প্রকাশ করতে চাচ্ছি না। আরও পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়া গেলেই বিষয়টি আমরা আরও নিশ্চিত হতে পারব। 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান মো. শাফি মোহাইমেন জানান, নিহতদের ভিসেরা প্রতিবেদন হাতে না পাওয়ায় ময়নাতদন্ত প্রতিবেদনও দেওয়া হয়নি। প্রতিবেদন হাতে পেলে সময়মতোই রিপোর্ট দেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit