সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফ কে?

ইমরান খানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাজনীতিতে কোনো ধরনের সন্ত্রাসবাদের স্থান নেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

আমরা ইমরান খান এবং তার সঙ্গে সমাবেশে গুলিবিদ্ধ সবার দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দেশটির পাঞ্জাবপ্রদেশের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে তার ওপর গুলি চালানো হয়। তার পায়ে কয়েকটি গুলি লেগেছে।

ইমরান খানের দেহে দুটি গুলি লেগেছে বলে জানিয়েছেন তার দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) নেত্রী ডা. ইয়াসমিন রশিদ।

বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খান। শুক্রবার ভোরে হাসপাতালে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পিটিআইয়ের পাঞ্জাব প্রেসিডেন্ট ডা. ইয়াসমিন।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit