বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইমরানের ওপর হামলায় সৌদিসহ বিভিন্ন দেশের তীব্র নিন্দা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। দেশটির গণমাধ্যম গণমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে। 

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে দেশটি।

ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির সেক্রেটারি জেনারেল শুক্রবার (৪ নভেম্বর) অল্পের জন্য বেঁচে যাওয়া ইমরান খানের সঙ্গে প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংস্থাটির প্রধান সব ধরনের সহিংসতা, চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

ইমরান খানের ওপর হামলার ঘটনা দুঃখজনক বলেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীও। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ইমরান খানের ওপর হামলা ‘দুঃখজনক’ ঘটনা।

ইমরান খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজও। বৃহস্পতিবার হোয়াইট হাউজের তরফে জানানো হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার তীব্র নিন্দা জানায় তারা, যিনি সরকার বিরোধী বিক্ষোভের সময় দেশের পূর্বাঞ্চলে হামলার শিকার হয়েছেন।

ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও অন্তত ৭ জন পিটিআই নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে ফয়সাল জাভেদও আছেন।

আহত ইমরান খান এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit